স্কলারশিপ অ্যাওয়ার্ড পেলো শাবির ৭ শিক্ষার্থী

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৮:৩২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাতজন শিক্ষার্থী 'পিটার হোর এন্ড মোস্তাক রহমান স্কলারশিপ অ্যাওয়ার্ড-২০২০’ পেয়েছেন।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-ডি এর ১০০৬ নং কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- স্নাতকোত্তর ২য় সেমিস্টারের শিক্ষার্থী অনিন্দ্য সরকার, মো. শাকিল মোর্শেদ, নূর-ই-আফরোজ প্রমি, মালিহা সামিহা জামান, ফারিয়া বিনতে আরিফ, স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের বিপ্লবী রায় ও মোসাদ্দেক বিল্লাহ।

অনুষ্ঠানে বিভাগটির বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন, স্কলারশিপ অ্যাওয়ার্ডের যৌথ উদ্যোক্তা ব্রিটিশ মিউজিয়ামের কিউরিটর পিটার হোর এবং ব্রিটিশ রেলওয়ের সিনিয়র রিভিনিউ অফিসার মোস্তাক রহমান। বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলের পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষামূলক কার্যক্রমে উৎসাহিত করতে ২০১৮ সাল থেকে প্রতিবছর এ অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন: ই-পাসপোর্ট কী এবং কেমন হবে

এসময় অন্যদের মধ্যে অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, সহযোগী অধ্যাপক আফম জাকারিয়া, মো. মোখলেসুর রহমান, ড. চৌধুরী ফারহানা ঝুমা,

সহকারী অধ্যাপক আমিনা খাতুন, ড. মো. মনজুর-উল-হায়দার, মনি পাল, মোহাম্মদ জাভেদ কায়সার ইবনে রহমান, প্রভাষক মো. সেলিম, নাবিলা কাওসার এবং স্কলারশিপের উদ্যোক্তা মোস্তাক রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, একাডেমিক ফলাফল, খেলাধুলায় বিভিন্ন পারদর্শীতা অর্জন ও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণসহ বিভিন্ন সহ-শিক্ষামূলক কার্যক্রম বিবেচনায় ওই সাতজনকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। স্কলারশিপ হিসেবে প্রত্যেককে ১৫০ পাউন্ড করে দেওয়া হয়।

ইত্তেফাক/এসি