অনেকটা কঠিন উত্তপ্ত মুহূর্তের মধ্যেই ভারতে গত শুক্রবার মুক্তি পেলো অজয় দেবগণ-কাজল ও সাইফ আলী খান অভিনীত ছবি ‘তানহাজি।’ মুক্তির প্রথমদিনেই বক্স অফিস এর সংগ্রহ ১৫.১০ কোটি টাকা। যদিও একইদিনে অজয়-কাজলের ‘তানহাজি’ ছবি মুক্তি ছাড়াও দীপিকা পাডুকোনের ‘ছপাক’ চলচ্চিত্রটিও মুক্তি পায়।
সাম্প্রতিক দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দীপিকার আলোচিত কর্মকাণ্ডে ইতিমধ্যে ভারতীয়রা দীপিকার ‘ছপাক’ চলচ্চিত্রটি বর্জনের ঘোষণা দিয়েছে। বর্জন করা হলেও মুক্তির প্রথম দিনে ‘ছপাক’ বক্স অফিসে আয় করেছে ৪.৭৭ কোটি টাকা।
অন্যদিকে, দীর্ঘদিন পর অজয় দেবগণ ও কাজলকে একসঙ্গে বড় কোনো পর্দায় দেখা গেলো। ‘তানহাজি’ চলচ্চিত্রে তাদের দুইজনকেই চুটিয়ে অভিনয় করতে দেখা গেছে। এরই মধ্যে দিনের শুরুতে বক্স অফিস কাঁপাতে শুরু করেছে তাদের অভিনীত এই ছবি। যদিও ছবিটি মুক্তির আগে থেকেই এই সিনেমাকে নিয়ে চলছিল বহু আলোচনা-সমালোচনার ঝড়। অথচ এরপরেও অজয়-কাজল বলেছিলেন, তাদের অভিনীত এই সিনেমা অবশ্যই বক্স অফিসে ঝড় তুলবে। তাদের কথা ঠিক প্রমাণ হলো।
আরও পড়ুন: কন্যা সন্তান জন্ম দেওয়ায় খুন হয়েছিলেন হালিমা
উল্লেখ্য, ছবিতে কাজলের সঙ্গে অজয় দেবগণকে এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে অজয় দেবগণকে ছত্রপতি শিবাজীর সেনাপতি সুবেদার তানহাজি মালুসারে চরিত্রে দেখা গেছে। ছবিতে অজয় দেবগণ ও কাজল ছাড়াও অভিনয় করেছেন সাইফ আলী খান, পঙ্কজ ত্রিপাঠী ও শারদ কেলকার।
ইত্তেফাক/এমএএম

