অনেকদিন পর ‘মা-মেয়ে’

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৯

শর্মিলী আহমেদ তারিন জাহান। দুই প্রজন্মের দুজন গুণী অভিনেত্রী। নাটকপাড়ায় শর্মিলী আহমেদকেমাবলেই ডাকেন সবাই। একসময় একসঙ্গে অনেক নাটকে দেখা গেছে তাদের। তবে দীর্ঘদিন একসঙ্গে উপস্থিতি নেই। সেই বিরতি কাটালেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তার নতুন নাটকবিশ্বভরা প্রাণশিরোনামে নাটকে অনেকদিন পর আবারো একসঙ্গে অভিনয় করলেনমা-মেয়ে

 

তারিন বলেন, ‘অনেকদিন মায়ের সঙ্গে কাজ করা হয় না। তাদের অনুপ্রেরণা আর ভালোবাসায় আজ এতদূর আসতে পেরেছি। এক সময় তার সঙ্গে কাজ করার নিয়মিত সুযোগ হতো। তাদের চোখের সামনেই তো বড় হলাম। ভালো লাগছে এতদিন পর একসঙ্গে কাজ করে। স্বাভাবিকভাবেই বেশ উপভোগ করেছি কাজটি।

 

দূর্গা পূজার জন্য নির্মিত হয়েছে এই নাটকটি। এটি রচনা করেছেন ফারিয়া হোসেন। প্রচার হবে একটি বেসরকারি চ্যানেলে। নাটকটিতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, রওনক হাসান ঊর্মিলা শ্রাবন্তী কর।

 

ইত্তেফাক/ইউবি