করোনায় আক্রান্ত সাদেক বাচ্চু লাইফ সাপোর্টে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৬

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অভিনেতা সাদেক বাচ্চুকে লাইফ সাপোর্ট নেয়া হয়েছে। শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান গণমাধ্যমকে বলেন, মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের (আয়শা মেমোরিয়াল হাসপাতাল) আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে অভিনেতা সাদেক বাচ্চুকে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হোন তিনি। পরে করোনা পরীক্ষা ফলাফলে ফলাফল পজেটিভি আসে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তর করে মহাখালি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানেই সাদেক বাচ্চুর চিকিৎসা চলবে বলে জানিয়েছিল মেয়ে সাদিকা ফাইরুজ মেহজাবিন।

আরও পড়ুন: দেশের বাইরে প্রথমবার শাহ আবদুল করিম স্মরণ উত্সব

চিকিৎসকরা জানান, করোনা ছাড়াও আরো বেশকিছু ‘ক্রিটিক্যাল’ সমস্যা আছে সাদেক বাচ্চুর। আর মেহজাবিন চিকিৎসকদের বরাত দিয়ে জানান, ফুসফুসের ইনফেকশনটা একটু ছড়িয়ে গেছে।

ইত্তেফাক/আরআই