আওয়ামী লীগের উপকমিটির সদস্য হলেন উর্মিলা

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৩:৫৩

ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হলেন অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। গত রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৫০ সদস্যের উপকমিটি অনুমোদন দেন।

আরও পড়ুন: ‘কমার্শিয়াল সিনেমার নায়িকা আমি হতে চাইনি’

উর্মিলা শ্রাবন্তী কর আওয়ামী লীগের সাবেক অভ্যর্থনা উপকমিটি, ৭ম জাতীয় কংগ্রেস-২০১৯-এর সদস্য। তার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও একই বিশ্ববিদ্যালয়ের আওয়ামী আইন ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

উর্মিলা শ্রাবন্তী কর। ছবি: সংগৃহীত

আরও পড়ুন: আরমান ও ঊর্মিলার ‘সময়ের গল্প’

উর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি। ছাত্র বয়সেও রাজনীতিতে সক্রিয় ছিলাম। মহিলা বিষয়ক উপকমিটিতে সদস্য হওয়া আমার জন্য অবশ্যই আনন্দের। আশা করি নিজের দায়িত্ব যথাযথ পালন করতে পারবো।’

ইত্তেফাক/এএএম