ঈদ আয়োজন

ছোট পর্দায় বড় পর্দার ছবি (ঈদের ষষ্ঠ দিন)

আপডেট : ১৯ মে ২০২১, ০১:২৪

ঈদ আনন্দ উৎসবে দেশের টিভি চ্যানেলগুলোর বিশেষ আয়োজনে থাকছে বেশকিছু চলচ্চিত্র। এর মধ্যে কয়েকটি দেখা যাবে ছোট পর্দায় প্রথমবার। আজ জেনে নিন ঈদের ষষ্ঠ দিনের (১৯ মে) নির্বাচিত কয়েকটি ছবির খবর।

 

অন্ধকার জগৎ

এটিএন বাংলা সকাল ১০টা ২০ মিনিটে দেখানো হবে বদিউল আলম খোকনের ‘অন্ধকার জগৎ’। অভিনয়ে ডিএ তায়েব ও মাহিয়া মাহি।

আরো ভালবাসবো তোমায়

এটিএন বাংলায় দুপুর ২টা ৪৫ মিনিটে রয়েছে এসএ হক অলিকের ‘আরো ভালবাসবো তোমায়’। অভিনয়ে শাকিব খান, পরীমনি, চম্পা, ববি।

প্রিয় কমলা

চ্যানেল আইয়ে সকাল ১০টা ১৫ মিনিটে থাকছে শাহরিয়ার নাজিম জয়ের ‘প্রিয় কমলা’। অভিনয়ে অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী।

আমার স্বপ্ন আমার সংসার

একুশে টিভিতে সকাল ৯টা ২০ মিনিটে প্রচার হবে এফআই মানিকের ‘আমার স্বপ্ন আমার সংসার’। অভিনয়ে আমিন খান, পূর্ণিমা, ডিপজল ও রেসি।

কিছু আশা কিছু ভালোবাসা

একুশে টিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’। অভিনয়ে মৌসুমী, ফেরদৌস ও শাবনূর।

শিকারি

এনটিভিতে সকাল ১০টা ৫ মিনিটে দেখানো হবে জয়দীপ মুখার্জি ও জাকির হোসেন পরিচালিত ‘শিকারি’। অভিনয়ে শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

ভালোবাসা সীমাহীন

এনটিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’। অভিনয়ে আনিসুর রহমান মিলন, পরীমনি, জায়েদ খান।

চাওয়া থেকে পাওয়া

আরটিভিতে সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে এমএম সরকারের ‘চাওয়া থেকে পাওয়া’। অভিনয়ে সালমান শাহ ও শাবনূর।

বালবো কথা বাসর ঘরে

আরটিভিতে দুপুর ২টা ১০ মিনিটে থাকছে শাহ মো. সংগ্রামের ‘বালবো কথা বাসর ঘরে’। অভিনয়ে শাকিব খান, শাবনূর।

সাত খুন মাফ

বৈশাখী টিভিতে সকাল ১১টা ৩৫ মিনিটে দেখানো হবে সাফি ইকবালের ‘সাত খুন মাফ’। অভিনয়ে শাকিব খান, নদী, আমিন খান।

মন বসে না পড়ার টেবিলে

বৈশাখী টিভিতে দুপুর ২টা ২০ মিনিটে রয়েছে আবদুল মান্নানের ‘মন বসে না পড়ার টেবিলে’। অভিনয়ে রিয়াজ, শাবনূর।

অবিচার

দেশ টিভিতে সকাল ৮টায় প্রচার হবে শক্তি সামন্ত পরিচালিত ‘অবিচার’। অভিনয়ে মিঠুন চক্রবর্তী, রোজিনা, উৎপল দত্ত।

বন্ধু যখন শত্রু

দেশ টিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে আজিজুর রহমান বুলির ‘বন্ধু যখন শত্রু’। অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা।

প্রেম প্রেম পাগলামি

মাছরাঙা টিভিতে রাত ১১টা ৩০ মিনিটে দেখানো হবে সাফিউদ্দিন সাফির ‘প্রেম প্রেম পাগলামি’। অভিনয়ে বাপ্পি চৌধুরী ও আঁচল।

গহীন বালুচর

দীপ্ত টিভিতে সকাল ৯টায় রয়েছে বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’। অভিনয়ে সুবর্ণা মোস্তফা, আবু হুরায়রা তানভীর, জান্নাতুন নূর মুন, নীলাঞ্জনা নীলা।

চোরাবালি

দীপ্ত টিভিতে দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে রেদওয়ান রনির ‘চোরাবালি’। অভিনয়ে জয়া আহসান, ইন্দ্রনীল সেনগুপ্ত, জান্নাতুল পিয়া।

লাল বাদশা

নাগরিক টিভিতে সকাল ৮টায় থাকছে মালেক আফসারীর ‘লাল বাদশা’। অভিনয়ে মান্না ও পপি।

পিতা মাতার আমানত

নাগরিক টিভিতে সকাল ১১টায় রয়েছে এফআই মানিকের ‘পিতা মাতার আমানত’। অভিনয়ে মান্না, পূর্ণিমা, রাজ্জাক, কবরী।

সবার ওপরে তুমি

নাগরিক টিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে এফআই মানিকের ‘সবার ওপরে তুমি’। অভিনয়ে শাকিব খান ও স্বস্তিকা মুখোপাধ্যায়।

মোল্লাবাড়ির বউ

নাগরিক টিভিতে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে সালাহউদ্দিন লাভলুর ‘মোল্লাবাড়ির বউ’। অভিনয়ে মৌসুমী, রিয়াজ ও শাবনূর।

মনের সাথে যুদ্ধ

নাগরিক টিভিতে রাত ১১টা ৩০ মিনিটে থাকছে আহমেদ নাসিরের ‘মনের সাথে যুদ্ধ’। অভিনয়ে মান্না, পূর্ণিমা ও বাপ্পারাজ।

ইত্তেফাক/বিএএফ