নতুন সিনেমা নিয়ে কোনো আলোচনায় নেই আনুশকা শর্মা। বিয়ের পর থেকে এমনটাই চলছে তার। স্বামী ক্রিকেট তারকা হওয়ায় তার সাথেই দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন তিনি। বলিউডের কোনো আলোচনায় নেই তিনি। আর এ নিয়ে ব্যাপক সমালোচনায়ও পড়তে হয় তাকে। ভক্তরাও অনেকে ক্ষুব্ধ। এসবের মধ্যে নতুন খবরে এলেন আনুশকা। ভারতের সবচেয়ে প্রভাশালী নারীদের তালিকায় উঠে এলো তার নাম। প্রতি বছর এই তালিকা প্রকাশ করলেও সেখানে এখন পর্যন্ত কোনো নায়িকার নাম উঠেনি। এবার প্রথম ফরচুন ইন্ডিয়ার ‘পাওয়ারফুল ওম্যান’ তালিকায় প্রকাশ হলো নায়িকার নাম।
অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাতেও সমানভাবে সফল আনুশকা। এছাড়া সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা সবার থেকে এগিয়ে নেয় আনুশকাকে। এই সব বিবেচনা করে ফরচুনের তালিকায় উঠলো আনুশকা শর্মার নাম। যদিও এই তালিকায় আসার অন্যতম কারণ বিরাট কোহলি। বিরাটের জন্যই নাকি তার এত আলোচনা। আনুশকা বলেন, ‘এটি অনেক আনন্দের সংবাদ। আমি সম্মানবোধ করছি এই তালিকায় নিজের নাম দেখতে পেয়ে। আর এ নিয়েও যারা সমালোচনা করছেন তাদের নিয়ে আসলে আমি কিছু বলতে চাই না। এখানে আমি কোনো অপরাধ করিনি যে সবাইকে সঠিকটা বলতে হবে।’
এই বছর শাহরুখের সঙ্গে জুটি বেঁধে মুক্তি পায় তার ‘জিরো’ সিনেমাটি। যদিও শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেনি এটি।

