বিয়ের ১ বছর ৪ মাস পর সুখবর দিলেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী তানিয়া হোসাইন দম্পতি। তাদের ঘরে আসছে নতুন অতিথি। অর্থাৎ মা হতে চলছেন তানিয়া হোসাইন। এমন তথ্য নিশ্চিত করেছেন বাপ্পা মজুমদার।
বাপ্পা মজুমদার বলেন, ‘আমাদের ঘরে নতুন অতিথি আসছে এই খুশির খবর সবাইকে জানাতে চাই। এর বেশি এখন আর কিছু জানাতে চাইছি না।’
আরো পড়ুন: ধর্মঘট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
প্রসঙ্গত, ২০০৮ সালে বাপ্পা মজুমদার ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনীকে। সেই সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেলে ২০১৮ সালের ২৩ জুন অভিনেত্রী তানিয়া হোসাইনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বাপ্পা। তবে এটি ছিল দুইজনের দ্বিতীয় বিয়ে। এর আগে আর ২০১০ সালে পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসকে বিয়ে করেছিন তানিয়া হোসাইন।
ইত্তেফাক/বিএএফ

