১২৩ উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি

আপডেট : ০৫ জুন ২০২০, ২০:১৫

জনপ্রশাসনে ১২৩ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। শুক্রবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সরকারি আদেশ জারি করা হয়।

১৮তম ব্যাচের ৭৮ জন উপসচিব এবার যুগ্ম সচিব হয়েছেন। এ ব্যাচে উপসচিব আছেন ৯১ জন। পূর্বে পদোন্নতি পাননি এমন ৪৩ জনকে এবার পদোন্নতি দেয়া হয়েছে।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার স্বাধীনতাবিরোধী সংশ্লিষ্টতা রয়েছে এরকম কোনো পরিবারের সন্তানকে পদোন্নতি না দেয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব দেয়া হয়।

ইত্তেফাক/ইউবি