কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষিতে বাংলাদেশ এখন বিশ্বে উদাহরণ। ধান, গম ও ভুট্টা চাষে বিশ্বের গড় উৎপাদনকে পেছনে ফেলে ক্রমেই এগিয়ে চলছে বাংলাদেশ। আমাদের কৃষিবিদ, বিজ্ঞানী ,গবেষক সর্বোপরি আমাদের কৃষকদের একাগ্রতা, নিষ্ঠা ও সক্ষমতা দিয়ে আজ দেশকে খাদ্যে সাফল্য এনে দিয়েছে।
রাশিয়ার ইউরোচেম গ্রুপের ডিরেক্টর আরিল হুগার নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে আজ বুধবার সচিবালয়ে অফিস কক্ষে কৃষিমন্ত্রীর সাক্ষাৎ হয়।
ড. মো.আব্দুর রাজ্জাক এসময় আরও বলেন, কৃষিতে বিনিয়োগ, রপ্তানি, বাজারজাত ও প্রক্রিয়াজাতকরণে আমাদের এখন সহায়তা প্রয়োজন। সময়ের বিবর্তনে এসেছে নতুন নতুন ফসল, প্রসারিত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি।
কৃষি বহুমুখীকরণে বাংলাদেশ এখন বেশ অগ্রগামী উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, কৃষি সেক্টরে ধান, পাটের পাশাপাশি মৎস্য ও পশু পালন, দুগ্ধ উৎপাদন, হাঁস-মুরগি পালন, নার্সারি, বনায়ন এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্পের দ্রুত প্রসার ঘটছে দেশে।
আরো পড়ুন: বাংলাদেশের আইসিইউতে ৮০ শতাংশ মারা যায় সুপারবাগে
বাংলাদেশের কৃষির সাফ্যলের প্রশংসা করে আরিল হুগার বলেন, রাশিয়া বাংলাদেশের কৃষির উন্নয়নে পাশে থাকতে চায়। বাংলাদেশে সার রপ্তানির ক্ষেত্রে তাদের সর্বোচ্চ সহযোগিতার মনোভাব থাকবে।
ইত্তেফাক/এমআই

