ফোনে শেখ হাসিনার চোখের চিকিৎসার খবর নিলেন ইমরান খান

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৭:৫৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ বুধবার বিকেলে তিনি ফোন করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফোনে তারা কুশলাদি বিনিময় করেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজ-খবর নেন। 

আরও পড়ুন: উন্নয়নের উইপোকা দমন করতে হবে: প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানান।

ইত্তেফাক/কেকে