‘করোনাকালেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিস্ময় জাগিয়েছে’

আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৬:০৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি যখন পর্যুদস্ত তখন শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিস্ময় জাগিয়েছে। জনগণের জীবন ও জীবিকার সুরক্ষায় সরকার এবং আওয়ামী লীগ মহামারির বিরুদ্ধে সফলতার সঙ্গে লড়ে যাচ্ছে।

ওবায়দুল কাদের বুধবার (৭ জুলাই) সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। 


করোনার প্রথম ঢেউ সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে সামাল দিয়েছে উল্লেখ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, এখন আবার হঠাৎ মহামারি দেখা দিলে নমুনা পরীক্ষার সুযোগ সম্প্রসারণ, সুরক্ষা সামগ্রী সংগ্রহ, দেশব্যাপী চিকিৎসা নেটওয়ার্ক তৈরিসহ সম্মুখ সারির যোদ্ধা এবং অসহায় মানুষের সুরক্ষায় শেখ হাসিনা সরকারের সুদক্ষ কর্মপ্রয়াস বিশ্বসভায় প্রশংসিত হলেও দেশের রাজনীতিবিদ ও মিডিয়ার একটি অংশের প্রশংসা করতে এক ধরনের কার্পণ্য দেখা যায়। কর্মের ন্যুনতম স্বীকৃতিও তাদের কাছ থেকে পাওয়া যায় না।

জনগণের সম্পদ লুণ্ঠনকারী রাজনৈতিক দল বিএনপি: কাদের
ওবায়দুল কাদের বলেন, সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে। বাড়ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। নিজের সুরক্ষায় সচেতন থাকার পাশাপাশি অন্ধ সমালোচনার বিপরীতে সহযোগিতার মনোভাব নিয়ে সবার এগিয়ে আসা প্রয়োজন। 


সঙ্কট মোকাবিলায় সকলের সহযোগিতার মনোভাব থাকা জরুরি জানিয়ে তিনি বলেন, অপ্রয়োজনে বা সামান্য প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। নিজের সুরক্ষার জন্য নিজে সচেতন না হলে আমাদের কেউই বাঁচাতে পারবে না। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।  

 

ইত্তেফাক/ইউবি