বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সবসময় সরকারকে দোষারোপ করে: হানিফ

আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৬:০৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‌‘বিএনপি নিজেদের অপকর্ম ও ব্যর্থতা ঢাকার জন্য সবসময় সরকারকে দোষারোপ করে। বেগম খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত দুর্নীতিবাজ।’ 

তিনি আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের দুর্নীতিবাজ নেত্রীকে দল থেকে অপসারণ করা উচিত ছিল। সেটা না করে নিজেদের অপকর্ম ও ব্যর্থতা ঢাকার জন্য তারা সবসময় সরকারকে দোষারোপ করছে।’

আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়া আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলে। সুতরাং আইনের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই।’

আরও পড়ুন: বিয়ে করছেন মুমিনুল, কনে বিইউপির ছাত্রী

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাসস

ইত্তেফাক/কেকে