বিশ্বকাপের আগে লম্বা একটা বিরতি। এই সুযোগে জীবনের নতুন ইনিংসটা শুরু করে দিচ্ছেন ক্রিকেটারদের অনেকে। ক’দিন আগেই বিয়ে করলেন সাব্বির রহমান। একইপথে হাঁটছেন মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ। সেই ধারাবাহিকতায় এপ্রিলেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার মুমিনুল হক।
জানা গেছে, ২৭ বছর বয়সী মুমিনুলের হবু বধুর নাম ফারিহা বাশার। বাসা মিরপুর ডিওএইচএসে। ফারিহা বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।
আরও পড়ুন : কারিগরি ত্রুটি : পদ্মা সেতুর নবম স্প্যান আজ বসছে না
বিয়ের খবর নিশ্চিত করে মুমিনুল হক নিজেই গণমাধ্যমকে বলেছেন, ‘আমন্ত্রণপত্র বানাতে দেয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামী ১৯ এপ্রিল বিয়ের সব আনুষ্ঠানিকতা আমরা সেরে ফেলব।’
ইত্তেফাক/কেআই

