খালেদা জিয়াকে জেল কোড মেনে ইফতারি দেয়া হচ্ছে: কাদের

আপডেট : ২৯ মে ২০১৯, ১৪:২৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জেল হাজতে ইফতার দেয়ার বিষয় নতুন কিছু নয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও জেল কোড মেনে ইফতারি দেয়া হচ্ছে।’

 

বুধবার রাজধানীর আগারগাঁও মেট্রোরেলের সাইট অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

ওবায়দুল কাদের বলেন, ‘ইফতারিতে মানুষের বেশি চাহিদা থাকে বলে আমার জানা নাই। এটা নিয়ে রাজনীতি হবে প্রত্যাশা করা যায় না। তবে খালেদার জিয়ার ইফতারি চাহিদা বেশি থাকলে সংশ্লিষ্টদের আবেদন করতে পারবো।’

 

ঈদযাত্রার বিষয়ে মন্ত্রী বলেন, মানুষ স্বস্তি নিয়ে যাতায়াত করছে। দেশের সড়ক যোগাযোগ অবকাঠামোয় বিশাল পরিবর্তন এসেছে।

 

এর আগে কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সরকারি বরাদ্দের সাথে মিল রেখে ত্রিশ টাকার ইফতার করেছেন বিএনপি নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে এই ইফতার করেন তারা।

 

ইত্তেফাক/এএম