ছেলের প্রথম জন্মদিনে সানিয়া মির্জার আবেগঘন স্ট্যাটাস

আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২৩:২৭

পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার ছেলে ইজহান পা দিল এক বছরে। বুধবার ছিলো তার প্রথম জন্মদিন। আর এই দিনই ছেলের উদ্দেশে আবেগঘন টুইট করলেন মা সানিয়া। সেখানে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন আমার লিটল অ্যাঞ্জেল। আমি আল্লার কাছে প্রার্থনা করব তুমি যা করবে তাতে যেন সফল হও এবং ইচ্ছেগুলো এবং সব থেকে সুন্দর ও ভাল ছেলে হয়ে বড় হও যা তুমি এখন রয়েছো।’

ভারতের এই টেনিস তারকা তার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন ইজহানের। এরপর একটি ভিডিও টুইট করেন সানিয়া। যেখানে তার বোন আনম মির্জার সঙ্গে খেলছে ইজহান।

আরো পড়ুন: ৪ শতাধিক ব্যাংক হিসাবের বিবরণী চেয়ে দুদকের চিঠি

ভিডিওতে দেখা যাচ্ছে ইজহবান বসে রয়েছে আনম মির্জার কোলে, এবং তার আংটি নিয়ে খেলছে। সেখানে আনম জিজ্ঞেস করছে, ‘তোমার বয়স কত হল?' ইজহান সঙ্গে সঙ্গেই উপর দিকে তাকিয়ে একগাল হাসি নিয়ে তাঁর ইনডেক্স ফিঙ্গার তুলে দেখাচ্ছে তার বয়স।

আরো একটি টুইটে সানিয়া লেখেন, ‘ঠিক এক বছর আগে তুমি এই বিশ্বে এসে আমাদের বিশ্ব হয়ে গিয়েছিলে। তুমি যেদিন জন্মেছিলে সেদিনই হেসেছিলে এবং যেখানেই গিয়েছো হাসি ছড়িয়ে দিয়ে এসেছো। আমার সেরা ছেলে।’

ফ্যানরা ইজহানকে শুভেচ্ছা জানানোর কোনও সুযোগই ছাড়েননি। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সানিয়া-শোয়েবের ফ্যানরা।

কেউ লিখেছেন, ‘শুভ জন্মদিন কিউট ইজহান।' আবার কেউ লিখেছেন, ‘আমি ওকে দেখতে চাই ক্রিকেট ব্যাট অথবা টেনিস র‍্যাকেট হাতে।’

প্রসঙ্গত, সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিয়ে হয়েছিল নয় বছর আগে। বর্তমানে সুখের বিবাহিত জীবন কাটাচ্ছেন এই সেলিব্রিটি কাপল। ইজহানের আগমনে সম্পূর্ণতা পেয়ে ক্রিকেট-টেনিস জুটি।

ইত্তেফাক/বিএএফ