ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে দিয়ে লিগ কাপের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে ওল্ড ট্রাফোর্ডে ৩-১ গোলের জয় পেয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। সিটির পক্ষে বের্নার্দো সিলভা ও রিয়াদ মাহরেজ একটি করে গোল করেছেন। অন্য গোলটি এসেছে আত্মঘাতি থেকে। স্বাগতিকদের পক্ষে একমাত্র গোলটি করেন মার্কাস রাশফোর্ড।
ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে অতিথিরা। এগিয়েও যায় প্রথমে। ম্যাচের ১৭ মিনিটে বের্নার্দো সিলভার গোলে লিড পায় ম্যান সিটি। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন রিয়াদ মাহরেজ। ৩৮ মিনিটের মাথায় আত্মঘাতি গোলের সুবাদে ৩-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে সিটি। ম্যাচের ৭০ মিনিটে রাশফোর্ড গোল পেলেও খেলায় ফেরা হয়নি ওলে সোলকজারের শিষ্যদের।
সেমিফাইনালের দ্বিতীয় লেগে ২৯ জানুয়ারি ম্যান ইউকে আতিথ্য দেবে ম্যান সিটি। অপর সেমিফাইনালের প্রথম লেগে আগামীকাল মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা ও লেইস্টার সিটি।
ইত্তেফাক/এএম

