আইসিসির টি-টোয়েন্টি দশক সেরা একাদশে আছেন যারা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১৭:১৯

টেস্ট এবং ওয়ানডের পর টি-টোয়েন্টির দশক সেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। রবিবার দুপুরে এই দশক সেরা একাদশ ঘোষণা করা হয়। 

টি-টোয়েন্টির দশক সেরা একাদশে বাংলাদেশের কোনো ক্রিকেটার না থাকলেও ওয়ানডের দশক সেরা একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান।

আইসিসির ভোটিং অ্যাকাডেমির সাংবাদিক ও সম্প্রচারকদের ভোটে দশক সেরা দল নির্বাচিত করা হয়েছে। ২০১০ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২০ সালের ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে এ দল বেছে নিয়েছেন তারা।

আরো পড়ুন : আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব 

রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), মাহেন্দ্র সিং ধোনি (ভারত, উইকেটরক্ষক ও অধিনায়ক), কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), রশিদ খান (আফগানিস্তান), জাসপ্রিত বুমরাহ (ভারত) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)

 

ইত্তেফাক/ইউবি