হাজারতম ম্যাচে হারলেন সেরেনা

আপডেট : ১৪ মে ২০২১, ১০:৩৬

ক্যারিয়ারের হাজারতম ম্যাচ জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। কিন্তু সেটা পারলেন না তিনি। হাজারতম ম্যাচে হারের স্বাদ নিতে হলো তাকে।  

ইতালিয়ান ওপেন টেনিসের ৩২তম রাউন্ডে হারের লজ্জায় টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন সেরেনা।

৪৪ নম্বরে থাকা আর্জেন্টিনার নাদিয়া পোদোরোস্কার কাছে ৬-৭ (৬/৮) ও ৫-৭ গেমে হারেন সেরেনা।

হাজারতম ম্যাচে এটি ১৪৯তম হার সেরেনার। জয় ৮৫১টি।

ইত্তেফাক/এমআর