করোনার দ্বিতীয় পিসিআর পরীক্ষার ফলাফলে শ্রীলঙ্কার এক সদস্য করোনা পজিটিভ বলে জানা গেছে, আগেরবার বাকি দুইজনের ফলস পজিটিভ এসেছিল। বলা হয়েছে, আজ দুপুরে প্রথম ওয়ানডে যথাসময়েই শুরু হবে। রবিবার (২৩ মে) এখবর দিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
শ্রীলঙ্কা দলের সব সদস্যই অন্তত এক ডোজ করে ভ্যাকসিন পেয়েছেন আগেই। তবে বাংলাদেশের জৈব সুরক্ষা বলয় নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে শ্রীলঙ্কা। এই দলকে পরামর্শ দিচ্ছেন এমন এক মেডিকেল কর্মকর্তা ইসপিএন ক্রিকইনফোকে বলেন, গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজকে যেমন বলিষ্ঠ জৈব সুরক্ষা দেওয়া হয়েছিল- শ্রীলঙ্কা দলকে তা দেওয়া হয়নি।
JUST IN: The first ODI between Sri Lanka and Bangladesh will go ahead as planned.
— ESPNcricinfo (@ESPNcricinfo) May 23, 2021
The second test results showed one of the Sri Lankan players is positive, with the other two testing negative pic.twitter.com/nYWjGQZHde
অতীতের মতোই শেরেবাংলার গ্যালারি থাকবে দর্শকশূন্য। টানা হারের স্মৃতি ভুলে জয়ের দৌড়ে ফিরতে চান টাইগার কোচ ডমিঙ্গো। গতকাল তিনি বলেছেন, ‘আমরা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমাদের গত কয়েক মাসের ভুল থেকে শিখতে হবে। অতীতের দিকে তাকিয়ে থাকার কোনো যুক্তি নেই। আমরা যদি কালকের (আজ) ম্যাচে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে জয়ের সুযোগ সৃষ্টি হবে।’
ব্যাটিং সহায়ক উইকেট আশা করছেন ডমিঙ্গো। দলীয় সূত্রে জানা গেছে, তিন পেসার নিয়ে খেলবে বাংলাদেশ। পেস আক্রমণে মুস্তাফিজ, তাসকিনের সঙ্গে অভিষেক হয়ে যেতে পারে বাঁহাতি পেসার শরীফুল ইসলামের। স্পিনিং অলরাউন্ডার হিসেবে সাত নম্বরে ফিনিশারের ভূমিকায় দেখা যাবে আফিফ হোসেন ধ্রুবকে।
ইত্তেফাক/এসএ

