বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে একটি বলও মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে। দ্বিতীয় দিনের খেলাও আটকে আছে বৃষ্টিতে। দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে হওয়ার কথা ছিল। কিন্তু গুড়িগুড়ি বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। দ্বিতীয় দিনেও খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বেসিন রিজার্ভের আউটফিল্ড এখনো ভেজা, হয়ে ওঠেনি খেলার উপযোগী। মাঠের বেশির ভাগ জায়গাতেই পানি জমে রয়েছে।
আরো পড়ুন: যাবেন মালয়েশিয়ায় গেলেন লিবিয়ায়
হ্যামিল্টনে ইনিংস ব্যবধানে জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।
ইত্তেফাক/অনি
