ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবির আর নেই

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১২:২৯

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবির আর নেই (ইন্না...রাজিউন)। আজ সোমবার সকালে রাজধানী ধানমন্ডির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৮৪ বছর।

শামিম কবিরের নেতৃত্বে ১৯৭৭ সালের জানুয়ারিতে সফরকারী এমসিসি দলের বিপক্ষে খেলে বিসিসিবি একাদশ। ৭ থেকে ৯ জানুয়ারি ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচটি ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম ম্যাচ।

(বিস্তারিত আসছে...)