হাফপ্যান্ট পরে সংবাদ উপস্থাপনায় বিবিসির সাংবাদিক!

আপডেট : ০৪ জুন ২০২১, ১৯:১১

এক সংবাদ উপস্থাপকের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেটিতে দেখা যায়, ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সাংবাদিক শন লে ব্লেজার ও টাইয়ের সঙ্গে হাফপ্যান্ট পরিধান করে সংবাদ উপস্থাপন করছেন।

ডেইলি মেইল জানিয়েছে, ক্যামেরার সামনে কোভিড-১৯ পরিস্থিতিতে ভ্রমণ বিধিনিষেধ নিয়ে সংবাদ উপস্থাপন করছিলেন বিবিসির সাংবাদিক শন লে। এ সময় সেকেন্ডের জন্য পেছনের একটি ক্যামেরায় দেখা যায়, তার পরনে হাফপ্যান্ট এবং গ্রীষ্মের জুতা।

 

Is BBC news reader Shaun Ley keeping his cool by wearing shorts? And if so, were viewers meant to find out? #bbcnews pic.twitter.com/hzy4euQRY6

— Massimo Pini (@massimopini) June 1, 2021

 

মেস্সিমো পিনি নামের এক টুইটার ব্যবহারকারী ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বিবিসির সাংবাদিক শন লে হাফপ্যান্ট পরে কী নিজের কুলনেস প্রকাশ করছেন?’

অপর এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘লন্ডনে আজ অনেক গরম। এ কারণে তিনি হাফপ্যান্ট পরিধান করেছেন’। একজন লিখেছেন, ‘কোনো সমস্যা নেই! ভাগ্যক্রমে সে অন্তর্বাস, হাফপ্যান্ট অথবা প্যান্টবিহীন নয়’।

ইত্তেফাক/টিএ