সেনেগালে ১২ বার জেল থেকে পালিয়েছেন এই কয়েদি

আপডেট : ০৫ জুন ২০২১, ১২:২৪

সেনেগালে এক সিরিয়াল জেলব্রেকার ১২তম বারের মতো জেল থেকে পালিয়েছেন। মে মাসে ঘটেছে এ ঘটনা। এবার পালানোর সময় তিনি ভেন্টিলেশনের গ্রিল ভেঙে বেরিয়ে দড়ির সাহায্যে পালিয়েছেন। শুক্রবার (৪ জুন) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ৩২ বছর বয়সী বে মোদো ফল নামের এই কয়েদি নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন।  তবে কিশোর বয়স থেকেই তিনি জেলে আসা-যাওয়ার মধ্যেই আছেন। বেশিরভাগ সময় তিনি চুরি-ডাকাতির কেসে ধরা পড়েছেন।

                                                                    Open photo

বে মোদো জীবনে প্রথম পালিয়েছিলেন ডিওরবেল কিশোর কারাগার থেকে। কর্তৃপক্ষ তার এই ১২ বার পালানোর বিষয়টি নিশ্চিত করেনি তবে মোদোর সাবেক আইনজীবী আবদৌলে বাবো অন্তত ১০ বারের কথা স্বীকার করেছেন।

ইত্তেফাক/এসএ