ইরানে গতকাল বুধবার প্রথম বারের মতো দূর নিয়ন্ত্রিত সার্জারি করা হয়েছে। এর মাধ্যমে একটি কুকুরকে স্থায়ীভাবে সন্তান উৎপাদনে অক্ষম করা হয়। এই রিমোট বা টেলি সার্জারির কাজে ব্যবহৃত হয়েছে ‘সিনা’ রোবট।

সাত কিলোমিটার দূরে বসে ৫জি নেটওয়ার্ক প্রযুক্তির সাহায্যে দূর নিয়ন্ত্রিত এই সার্জারি করেন ইরানের একজন অভিজ্ঞ চিকিৎসক। কুকুরটিকে তেহরানের সিনা হাসপাতালের অপারেশন থিয়েটারে রাখা হয়। আর সাত কিলোমিটার দূরে ইমাম খোমেনী (রহ.) হাসপাতালে বসে অপারেশন সম্পন্ন করেন ইরানি চিকিৎসক।
এ সময় উপস্থিত ছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি। বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনার নামে ইরানের টেলি সার্জারি রোবটের নাম রাখা হয়েছে ‘সিনা’। এ রোবট দিয়ে রোগীর সংস্পর্শে না এসেই একজন চিকিৎসক রোগীর দেহে অপারেশন করতে পারেন। —পার্স টুডে
ইত্তেফাক/কেকে

