শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কালিনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।এরপর শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনায় অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার সারিকালিনগর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে আব্দুল ওয়াদুদ ওরফে দোলাল (৫০) ও তার স্ত্রী শাহিদা বেগম(৪৫)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুলালের নেতৃত্বে ৫-৭ জনের একটি দল দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই গ্রামের সংখ্যালঘু পরিবার আবলু রাম ও রবিদাসের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ির বাউন্ডারি ওয়াল ভাংচুর করে। এতে আবলু রামের ছেলে মানিক ও রতন বাধা দিলে দুলালের লোকজন তাদের পিটিয়ে আহত করে। পরে আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আবলু রাম ও রবিদাস বাদী হয়ে ৪ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: বরগুনায় ইয়াবাসহ দুই বোন গ্রেফতার
ঝিনাইগাতী থানার এসআই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আসামিদের গ্রেফতারের ব্যাপারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’
ইত্তেফাক/এএএম
