রংপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৫:২৩

রংপুরের পীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৭ বাসযাত্রী আহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগা নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে।

নিহতরা হলো, ট্রাকচালক আব্দুর রহমান (৪৮) ও বগুড়ার মিশিন ধারা এলাকার সাত্তার শেখের ছেলে বাসের সুপারভাইজার সাদ্দাম হোসেন (৩৫)। 

পুলিশ জানায়, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাক ও ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী গোবিন্দগঞ্জ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাদ্দাম নিহত হন। এদিকে আহত ট্রাকচালক আব্দুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

আরও পড়ুন: আগৈলঝাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ২

পীরগঞ্জ হাইওয়ে থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

ইত্তেফাক/এএএম