যশোরে স্ত্রী হত্যার অভিযোগে আইনজীবী গ্রেফতার

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০৫:১১

যশোরে স্ত্রী হত্যার অভিযোগে আলোচিত আইনজীবী আমির হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার বিকেলে যশোর শহরের দড়াটানা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি যশোর সদর উপজেলার ডহেরপাড়া গ্রামের বাসিন্দা।

যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান আইনজীবী আমির হোসেনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: এক জালেই ৪০ লাখ টাকার পোয়া মাছ

পুলিশ জানায়, আমির হোসেন দুইমাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সুফিয়া খাতুনকে (৩০) গত ২ নভেম্বর শনিবার বিকেলে পিটিয়ে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করার অভিযোগ ওঠে। এরপর তড়িঘড়ি সুফিয়ার মরদেহ দাফনের চেষ্টা করেন। খবর  পেয়ে কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান শনিবার রাত ১১টার দিকে দাফনে বাধা দেন এবং ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

রবিবার সুফিয়া খাতুনের বাবা যশোর সদর উপজেলার লেবুতলা পূর্বপাড়ার সিরাজুল ইসলাম আইনজীবী আমির হোসেনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান মামলাটি তদন্তের জন্য থানার ওসি (তদন্ত) সেখ তাসলিম আলমকে দায়িত্ব দেন।পরে তাকে গ্রেফতার করা হয়।

ইত্তেফাক/এমআরএম