মানিকগঞ্জের সাটুরিয়া সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাবিবুর রহমান হাবিব (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে।
অভিযুক্ত হাবিব ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী গ্রামের ছোহরাব হোসেনের পুত্র। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী সাটুরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, ‘স্বামীর ব্যবসার কারণে সাটুরিয়া বাজারের টিনপট্টির হাবিবুর রহমানের শ্বশুর এরশাদ আলী চৌধুরীর তিন তলা ভবনের নিচ তলায় ভাড়া থাকি। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হাবিবুর রহমান আমার বাসায় এসে মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে। তার চিৎকারে হাবিবুরের শাশুড়ি শাহনাজ চৌধুরী আমার বাসায় আসে। এ সময় হাবিব পালিয়ে যায়। পরে শনিবার রাতে থানায় গিয়ে হাবিবুরকে প্রধান আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করি।’
আরও পড়ুন: ধাওয়ানকে ফিরিয়ে শফিউলের জোড়া আঘাত
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীর মা মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী আলামতসহ মেডিকেল পরীক্ষার জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এএএম

