চুয়াডাঙ্গা সদর উপজেলায় বাসের ধাক্কায় আলম সাধু থেকে পড়ে শোভন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের দশমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শোভন উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোট আড়িয়া গ্রামের খবির আলীর ছেলে।
জানা গেছে, ছোট আড়িয়া থেকে নানীর সাথে আলমসাধু যোগে নবীননগর গ্রামে যাওয়ার পথে বাসের ধাক্কায় শোভন ছিটকে পড়ে। গুরুতর আহত হলে শোভনকে সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এহসানুল হক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: এসপি হারুনের বিরুদ্ধে মুখ খুলছেন ব্যবসায়ীরা
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএএম

