গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে শহীদ নূর হোসেনের জন্মভূমি পিরোজপুরের মঠবাড়িয়ায় তার সম্পর্কে জাতীয় পার্টি (জাপা) নেতা মশিউর রাঙ্গার কুরুচিপূর্ণ অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ‘জাগো লক্ষ নূর হোসেন’ সংগঠনের উদ্যোগে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। এছাড়া নূর হোসেনের গ্রামের সংগঠন ‘শহীদ নূর হোসেন স্মৃতি পরিষদ’ ও সরকারি কলেজ ছাত্রলীগ এ প্রতিবাদে সংহতি জানায়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত
মানববন্ধন শেষে মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি মো. জাহিদ উদ্দিন পলাশ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমাদুল হক খান, মো. আরিফ উল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান সিফাত, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান মুর্তজা, শহীদ নূর হোসেনের চাচাত ভাই মো. নূরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তরা মঠবাড়িয়ার কৃতিসন্তান শহীদ নূর হোসেনকে নিয়ে জাপা নেতা মশিউর রাঙ্গার কুরুচিপূর্ণ মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার সংসদ সদস্য পদ বাতিল করে তাকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
ইত্তেফাক/এএএম

