রাজাপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৫:৩৬

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মধ্যবয়সী অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসী কেউ ওই নারীকে চিনতে না পারলে পুলিশকে খবর দেওয়া হয়। 

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা তারাবুনিয়া গ্রামের ডাক্তার বাড়িসংলগ্ন রাস্তার পূর্ব পাশে লাশটি দেখতে পেয়ে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: পাবনায় ধর্ষণের পর হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, স্থানীয়রা কেউ ওই নারীর পরিচয় না জানলেও তাকে ওই এলাকায় আগেও দেখা গেছে। এ ছাড়া ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান স্থানীয়রা। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।


ইত্তেফাক/এএএম