এলাকার উন্নয়নকারীদেরই জনগণ ভোট দেয়: নিক্সন চৌধুরী

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৮:৩১

সত্যিকার রূপে এলাকার উন্নয়নকারীদের জনগণ সবসময় ভোট দেয় বলে জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি আরও বলেন, জনগণকে মূল্যায়ন করে তাদের ভালোবাসায় মূল্যায়িত হতে পারাটাই একজন নেতার সার্থকতা। আমি ২০১৪ সালের নির্বাচনে আপনাদের দেওয়া ভোটের কারণে বিপুল ভোটের ব্যবধানে কাজী জাফরউল্লাহকে পরাজিত করে নির্বাচিত হয়েছি।

বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের দুইটি এইচবিবি সড়কের কাজের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন শেষে জানপুরে মোড়ে এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি। 

তিনি বলন, নির্বাচিত হয়ে জননেত্রী শেখ হাসিনা আশীর্বাদে ফরিদপুর-৪ আসনকে সত্যিকার উন্নয়ন দিয়েছি। তারই কারণে পুনরায় আপনারা আমাকে ২০১৯ সালের নির্বাচনেও বিপুল ভোটের ব্যবধানে আমাকে নির্বাচিত করেছেন। আজ আমি শুধু আওয়ামী লীগেরই নেতা নয় বরং আপনাদের ভালোবাসার একজন সন্তান। এখন ভাঙ্গার প্রতিটি ইউনিয়নে ৮ থেকে ১০টি করে উন্নয়নের মাধ্যমে রাস্তাঘাট, ব্রিজ, বিদ্যুৎ, সহশিক্ষার মানোন্নয়নে কাজ চলছে। অপরদিকে কাজী জাফরউল্লাহ জনবিচ্ছিন্ন একজন নেতা। তিনি কমিটির মেয়াদ উত্তীর্ণ না হওয়া সত্ত্বেও মনগড়া কমিটি করে নেতা-কর্মীদের বিভ্রান্ত করছে।এলাকার উন্নয়ন খুঁজে না পেয়ে এখন ছন্নছাড়া সাধারণ কর্মীর মত চলাফেরা করছেন। এলাকার সত্যিকার উন্নয়ন না করার জন্যই তার আজ এই পরিণতি। 

আরও পড়ুন: সাতক্ষীরায় এখনও চলছে অঘোষিত বাস ধর্মঘট

এমপি বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার জীবনের মায়া ত্যাগ করে দেশের উন্নয়ন ঠিক রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি তারই উত্তরসূরি হিসাবে ফরিদপুর-৪ আসনের জনগণকে সাথে নিয়ে এই আসনটিকে উন্নয়ন করে দেশের মধ্যে অন্যতম আসনে রূপান্তরিত করেছি।

আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে তিনি আরও বলেন, শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে আগামীতে এই বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি উন্নয়নের মডেল দেশ হিসাবে পরিচিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মানিকদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুলী বেগম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেপ মাতুব্বর, তুজারপুর ইউপি চেয়ারম্যান পরিমল দাস, নুরুল্লাগঞ্জ ইউপি চেয়ারম্যান তারেক হোসেন, ঘারুয়া ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন মোল্লা, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, লাবলূ মুন্সি ও ওবায়দুর রহমান মামুন প্রমুখ।

ইত্তেফাক/এএএম