সাতক্ষীরার তালা উপজেলায় ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় মো. নুরুল ইসলাম সরদার (৬০) নামে এক প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করছে পুলিশ। সে উপজেলার ধানদিয়া ইউনিয়নের ওমরপুর গ্রামের মৃত হাজের আলী সরদারের পুত্র। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ওই ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম পেশায় একজন প্রাইভেট শিক্ষক হওয়ার সুবাদে এলাকার ছোট ছেলেমেয়েরা প্রতিদিন তার নিকট পড়তে যায়। মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় ওই ছাত্রী পড়তে গেলে নুরুল ইসলাম মিষ্টি খাওয়ানোর কথা বলে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ সময় নুরুল ইসলাম সেখানে থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পাটকেলঘাটা থানা পুলিশ।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মাথায় ‘আইএসের টুপি’
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘ ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
ইত্তেফাক/এএএম

