কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বাস ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলাস্থ চেয়ারম্যান সড়ক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম হামিদুল ইসলাম ওরফে বাচ্চু (৫৪)। সে মিরপুর পৌরসভার ওয়াপদা এলাকার আব্দুল ওহাবের ছেলে। তবে অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।
জানা গেছে, ইজিবাইকটি মিরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিকে থেকে আসা কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী কোরবান এন্টারপ্রাইজ নামক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।
আরও পড়ুন: কোন পুলিশ এমন আচরণ করার সাহস পাবে না: নুসরাতের মা
দুর্ঘটনার সংবাদ পেয়েই মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লাশ উদ্ধার করেছেন।
ইত্তেফাক/এএএম

