সিসিক মেয়রের বিরুদ্ধে অটো স্ট্যান্ড দখলের অভিযোগ

আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ২১:২২

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বিরুদ্ধে সিএনজি চালিত অটোর স্ট্যান্ড দখল করার অভিযোগ এনে সড়ক অবরোধ করেছে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। শনিবার তারা কোর্ট পয়েন্ট এলাকায় সড়ক অবরোধ করেন। পরে কোতোয়ালি মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্তীর আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। 

শ্রমিকদের অভিযোগ, মেয়র আরিফুল হক বল প্রয়োগ করে আমাদের দীর্ঘদিন থেকে ব্যবহৃত স্ট্যান্ডগুলো দখল করে নগর এক্সপ্রেস বাস কাউন্টার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে প্রশাসনের স্মারকলিপি দিলেও মেয়র সকালে কোর্ট পয়েন্ট স্ট্যান্ড দখল করতে করপোরেশনের সরঞ্জামসহ শ্রমিক পাঠান।

আরও পড়ুন: ১০ দিন পর কবর থেকে মর্গে ইমনের লাশ

শ্রমিকরা বলেন, ওই পুলিশ কর্মকর্তার আশ্বাসে অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

ইত্তেফাক/এসি