রামগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৬:৫০

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মমিন উল্যা (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকালে ‍উপজেলার চন্ডীপুর ইউনিয়নের ফকিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মমিন উল্যা ওই এলাকার মৃত হেদায়েত উল্যা মিঝির ছেলে।
 
নিহতের ছেলে নাছির জানান, তার বাবা মমিন উল্যা ফজর নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাওয়ার পথে কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করে বাড়ির মসজিদ সংলগ্ন কবরস্থানের বাউন্ডারির ভেতরে রেখে পালিয়ে যায়। পরে ওই বাড়ির রুবেল ও ফারুক দেখে চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: মহেশপুর সীমান্তে দেড় মাসের শিশুসহ ৫ অনুপ্রবেশকারী আটক

এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘সৃষ্ট ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

ইত্তেফাক/এএএম