ঢাকার ধামরাইয়ে অবৈধ ইটভাটা ও ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে ১৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে ইটভাটাগুলোর আংশিক ভেঙে ফেলা হয়েছে। ইতিপূর্বে এধরণের অভিযান চালিয়ে অনেকগুলো ভাটাকে নগদ টাকা জরিমানা আদায় করে ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হলেও ওইসব ইটভাটার কার্যক্রম চালু রয়েছে।
বুধবার দিন ব্যাপী অভিযান চালিয়ে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় প্রিয়াঙ্কা ও লাকী সেভেন ব্রিক্সকে ১২ লাখ টাকা এবং ডাউটিয়া এলাকায় আরগাজ ব্যাটারিকে দুই লাখ ও বেলিশ্বর এলাকায় একটি চায়না ব্যাটারি কারখানাকে এক লাখ ২০ হাজার টাকা করে মোট তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: কাট, কপি এবং পেস্টের উদ্ভাবক আর নেই
নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ আহমেদ জানান, যতদিন বৈধ অনুমোদন বা কাগজপত্র সংগ্রহ করতে না পারবে ততদিন পর্যন্ত ইটভাটা ও ফ্যাক্টরিগুলোর উৎপাদন বন্ধ থাকবে। আগে যেসব ভাটায় উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে ওই সব ভাটা ও কারখানা পুনরায় চালু হওয়ার খবর পেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এসি

