গোপালগঞ্জে হাঁচি-কাশিতে এক ব্যক্তির মৃত্যু, নমুনা সংগ্রহ 

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৮:৫০

গোপালগঞ্জে হাঁচি-কাশিতে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের বাসিন্দা।

গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান হাওলাদার বলেন, শনিবার ভোরে তিনি নিজ বাড়িতে মারা যান।যক্ষ্মা রোগে ভুগছিলেন। যক্ষ্মা রোগী হিসেবে দীর্ঘ ৫ বছর ধরে গোপালগঞ্জ বক্ষব্যাধি হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদের নমুনার রিপোর্ট আসার আগ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে।

আরো পড়ুন: ‘না বুঝে আওয়ামী লীগের ত্রাণ কমিটি নিয়ে টিআইবি-বিএনপির বক্তব্য দায়িত্বহীনতা’

গোপালগঞ্জ সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, ওই ব্যক্তির নমুনা ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইডিসিআর) পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএএম