টুঙ্গিপাড়ায় করোনার উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৫:৩২

গোপালগঞ্জে জ্বর,সর্দি, কাঁশি, গলাব্যাথা ও শ্বাসকষ্টে সায়মা আক্তার (৮) নামে এক শিশু মারা গেছে। রবিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের নিজ বাড়িতে শিশুটি মারা যায়। 

সায়মা আক্তার ওই গ্রামের নূর ইসলাম শেখের মেয়ে। প্রশাসন বাড়িটি লগডাউন করে পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দীন ওই শিশুটির নমুনা সংগ্রহ করেছেন। 

আরো পড়ুন : রাজধানীতে ৪ প্রতিষ্ঠানে জরিমানা 

ডা. মো. জসীম উদ্দীন জানান, ওই শিশুর পিতা নূর ইসলামা ঢাকা একটি মসজিদে ইমামতি করেন। ৬ দিন আগে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছেন। তিনি করোনার বাহক হতে পারেন বলে ধারনা করা হচ্ছে। তার শিশুকন্যা জ্বর,সর্দি, কাশি, গলাব্যাথা ও শ্বাসকষ্টে মারা গেছে। আমরা শিশুটির নমুনা সংগ্রহ করে গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠিয়েছি। এছাড়া উপজেলা প্রশাসন ওই বাড়িটি লগডাউন করেছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগ পর্যন্ত তারা যাতে বাড়ির বাইরে যাতায়াত না করে সে জন্য প্রতিবেশীদের সতর্ক করা হয়েছে।

ইত্তেফাক/ইউবি