চান্দিনায় নতুন করে আরো ২ নারী করোনায় আক্রান্ত

আপডেট : ০৫ মে ২০২০, ১৬:৩৬

কুমিল্লার চান্দিনায় নতুন করে আরো ২ নারী করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু। 

তারা উভয়েই গৃহিনী। করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে থেকে নিজ বাড়িতেই করোনায় সংক্রমিত হয়েছেন তারা। এদের একজন (৫৯) উপজেলা সদরের ধানসিঁড়ি আবাসিক এলাকার ও অপরজন (৫৮) একই উপজেলার একটি গ্রামের বাসিন্দা। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১জনে। আক্রান্তদের মধ্যে ১ জনের মৃত্যু ঘটলেও সুস্থ হয়েছেন ৩জন। 

আক্রান্তরা উভয়েই নিজেদের বাসভবনে রয়েছেন। পূর্বে থেকেই তাদের বাড়ি লকডাউনে থাকায় নতুন করে আর লকডাউনের প্রয়োজন হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. গাজী মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার মোট ৪২ জনের নমুনার রিপোর্ট এসেছে। এদেরমধ্যে ৪০ জনের রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে।

আরো পড়ুন: সাংসদকে নিয়ে ফেসবুকে পোস্ট, সাংবাদিক গ্রেফতার

তিনি আরো জানান, উপজেলার মাইজখার ইউনিয়নের কাশারীখোলা গ্রামে ঠাণ্ডা, কাশি ও জ্বর নিয়ে মৃত্যুবরণ করা শীতল চন্দ্র রায়ের করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে।

ইত্তেফাক/এএএম