বরিশালে লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু

আপডেট : ৩০ মে ২০২০, ১৮:২৬

বরিশালের লঞ্চ কাউন্টারগুলোতে রাজধানীগামী মানুষের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শনিবার সকাল ১০টায় নগরীর বিভিন্ন সড়কে থাকা লঞ্চের বুকিং কাউন্টার গুলোতে অগ্রিম টিকিট বিক্রি করতে দেখা গেছে। 

সরেজমিনে, নগরীর ফজলুল হক এভিনিউতে সুন্দরবন লঞ্চের বুকিং কাউন্টারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের ভিড় বাড়তে দেখা গেছে। বিকেলও সামাজিক দুরত্ব মেনে টিকিট বিক্রি করা হয়েছে। 

আরও পড়ুন: করোনা আক্রান্ত বিএনপি নেতার লাশ দাফনে এগিয়ে এলো ছাত্রলীগ

সুন্দরবন লঞ্চের মালিক ও কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, আগামী ১০ জুন পর্যন্ত চলতি ভাড়ায় যাত্রী পরিবহন করা হবে। এরপর না পোষালে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল করবে।

ইত্তেফাক/এসি