করোনা মহামারীর এই দূর্যোগকালে বাংলাদেশ ডাক বিভাগের ‘কৃষকবন্ধু ডাকসেবা’র আওতায় প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র আম ব্যবসায়ীদের আম বিনামূল্যে রাজশাহী থেকে পাঠানো যাবে। মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।
মঙ্গলবার সকাল ১১টায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এর আগে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক মন্ত্রাণালয়ের সঙ্গে স্থানীয় প্রান্তিক আম চাষীদের নিয়ে একটি ভিডিও কনফারেন্স করেন।
পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে অনৃষ্ঠানে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শামসুল হক, ডাক বিভাগের রাজশাহীর পরিচালক রশিদ কুমার শীল, পোস্টমাস্টার জেনারেল শফিকুল আলম, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার শামসুন্নাহার ভূইয়া, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসি

