বরিশালে নতুন করে ৮৪ জন করোনা  আক্রান্ত 

আপডেট : ১৬ জুন ২০২০, ২০:২৩

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৬৭ জন। 

গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ও শেবাচিম হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ জনসহ বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৪১৮জন।  

বরিশাল বিভাগের সহকারী স্বাস্থ্য পরিচালক (প্রশাসন) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, আক্রান্তদের মধ্যে বরিশাল মহানগরীতে ৭৭১ জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৯৭৮ জন। করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসন আক্রান্তের সংখ্যা বিবেচনায় যে তালিকা প্রস্তুত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় আক্রান্তের সংখ্যা বিবেচনায় বিভিন্ন এলাকা লাল, হলুদ ও সবুজ জোন হিসেবে চিহ্নিত করেছে। স্থানীয় প্রশাসন লাল ও হলুদ জোনে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যেকোনো সময় জোনিং তালিকা অনুযায়ী লকডাউন আসতে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

ইত্তেফাক/ইউবি