রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় মো. শহীদ শেখ (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার-জমিদার ব্রিজ সড়কের কাজীপাড়া এলাকায় হত্যার ঘটনা ঘটে।
নিহত শহীদ শেখ সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মৃত মো. ইব্রাহিম শেখের ছেলে।
আরও পড়ুন: ‘মামা-ভাগ্নের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সংস্থাটি’
রাজবাড়ী থানার অফিসার ইনচার্র্জ স্বপন কুমার মজুমদার জানান, শুক্রবার সকাল পৌনে ১২টার দিকে খানখানাপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ব্যাবসায়ী শহীদ শেখ। ভাগলপুর সেবা ইটভাটার সামনে এলে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে। শহীদ মোটরসাইকেল থেকে পড়ে গেলে আবারও গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তিনি মারা যান।
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের আটকে অভিযান চলছে।
ইত্তেফাক/এসি
