হালুয়াঘাট সীমান্তে বিএসএফের গুলিতে অজ্ঞাত বাংলাদেশি যুবক নিহত

আপডেট : ২৩ জুন ২০২০, ২১:০৯

হালুয়াঘাটের গোবড়াকুড়া সীমান্তের দুইশ শত গজ ভেতরে বিএসএফের গুলিতে অজ্ঞাত পরিচয়ধারী এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কড়ইতলী বিজিবি কোম্পানি কমান্ডার আব্দুল মজিদ। 

তিনি জানান, মঙ্গলবার ভোরে সীমান্তে বিএসএফের গুলিতে ওই যুবক নিহত হয়। এ দিকে পশ্চিম গোবরাকুড়া গ্রামের মানিক মিয়ার ছেরে মানসিক ভারসাম্যহীন আব্দুল জলিল গত সোমবার রাত থেকে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। 

আরও পড়ুন: বগুড়ায় যুবলীগ নেতা তালেব হত্যার প্রধান আসামি গ্রেফতার

এ নিয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় গোবরাকুড়া সীমান্তে বিএসএফ ও বিজিবি’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরে দুই দেশের আলোচনার মাধ্যমে বুধবার নিহতের লাশ ময়না তদন্ত শেষে বাংলাদেশের বিজিবির নিকট হস্তান্তর করা হবে বলে জানান ময়মনসিংহ অঞ্চলের বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌফিক মাহমুদ।

ইত্তেফাক/এসি