শিবচরে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা ভাতা বিতরণ

আপডেট : ২০ জুলাই ২০২০, ২০:০১

মাদারীপুরের শিবচরে কর্মজীবী ল্যাকটেটিং মাদার  সহায়তা  ভাতা বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জুলাই) চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে কর্মজীবী ল্যাকটেটিং মাদার  সহায়তা  ভাতা প্রদান অনুষ্ঠান আয়োজন করেন শিবচর পৌরসভা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। মাদারীপুর জেলার নবাগত জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রধান অতিথি হিসেবে এ ভাতার চেক বিতরণ করেন।

শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খানের সভাপতিত্বে এই ভাতা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-শিবচর উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার ভূমি এম রকিবুল হাসান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তোতা খান ও সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ঘোষ প্রমুখ ।

আরও পড়ুন: ‘ভেজাল ও নকল ওষুধ ভুয়া করোনা রিপোর্টের চেয়েও ভয়াবহ’ 

উল্লেখ্য, কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচির আওতায় ভাতা ভোগী ৪’শ ১০ জন শিশুদের মাঝে ভাতা বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় মোট ৪’শ ১০ জন মায়ের প্রত্যেককে ৯ হাজার ৬’শ টাকা করে ভাতার চেক দেওয়া হয়।

মাদারীপুর জেলার নবাগত জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘দেশের অবকাঠামো উন্নয়নের আগে মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। প্রতিটি সুস্থ মেধাবী শিশুই একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। একইসাথে মায়েদের সুস্বাস্থ্যই পারে সুস্থ শিশু জন্মদান ও বেড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখতে। এ ক্ষেত্রে দুগ্ধদায়ী মা ও শিশুদের জন্য সরকারের ল্যাকটেটিং মাদার সহায়তা প্রকল্প যুগান্তকারী পদক্ষেপ।’


ইত্তেফাক/এএএম