আলোচিত রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানকে (৩৯) গোপালগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৪ জুলাই) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর গ্রামে অভিযান চালিয়ে ঢাকার উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মিজানুর রহমান গোপালগঞ্জে জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহারা গ্রামের মৃত তফসির উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: ঝালকাঠিতে রাতে আঁধারে বাসন্ডা নদী দখলে এনএস মাদরাসা কর্তৃপক্ষ
মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো. ইয়াদুর রহমান জানান, মিজানুর রহমান ননীক্ষীর গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে ছিলেন। গোপান খবরে উত্তরা পশ্চিম থানার ওসি (অপারেশন) মো. আলমগীর গাজীর নেতৃত্বে তাকে গ্রেফতার করে ঢাকার পথে রওনা দেওয়া হয়। শনিবার সকালে তাকে ঢাকায় আনা হয়েছে। আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।
ইত্তেফাক/এসি
