শিবালয়ে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের ত্রাণ বিতরণ 

আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৮:৪২

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব মো: কায়কাউস আহমেদ গতকাল সোমবার শিবালয় উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকদিয়ায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও বিভিন্ন নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।

জানা গেছে, কায়কাউস আহমেদ শিবালয়ের যমুনার ভাঙ্গন কবলিত মালুচী, তেওতা, নিহালপুর, অন্বয়পুর, দাশকান্দি, পাটুরিয়া ঘাটসহ বিভিন্ন স্থান স্পিডবোটযোগে ঘুরে দেখেন। 

আরো পড়ুনঃ বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যার দাবি করে রাষ্ট্রচিন্তার প্রতিবাদ অবস্থান কর্মসূচি

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-৪ মো: আব্দুল আজিজ, মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো: মহিউদ্দিন, শিবালয় ইউএনও বিএম রুহুল আমিন রিমন, এসি (ল্যান্ড) ফারাশিদ বিন তামিম প্রমুখ উপস্থিত ছিলেন। 

এছাড়া, উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এমএ কুদ্দুস, তেওতা ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল কাদের, স্থানীয় নেতৃবৃন্দ অতিথিদের স্বাগত জানান। 


ইত্তেফাক/এমএএম