বগুড়ার আদমদীগি উপজেলায় রক্তদহ বিলে নৌকাডুবির ঘটনায় পানিতে ডুবে মা ছেলের মৃত্যু গয়েছে। তবে নৌকার অন্যযাত্রীরা সাঁতরে তীরে উঠছেন। মঙ্গলবার দুপুরে এ নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলেন সান্দিড়া গ্রামের শহিদ হোসেনের স্ত্রী চাঁদনী বেগম (২৫) ও তার শিশু সন্তান সাদ (৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সান্তাহার ইউনিয়ন পরিষদের সদস্য ফেরদৌস হোসেন জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার সান্দিড়া গ্রামের প্রায় ২০ জন নারী, পুরুষ ও শিশু নৌকা চড়ে বিল পাড়ের করজবাড়ী গ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। বিলের মাঝামাঝি স্থানে গেলে হঠাৎ নৌকার তলা ফেটে যাত্রীসহ বিলের পানিতে ডুবে যায় । এ সময় বেশির ভাগ যাত্রী সাঁতরিয়ে তীরে উঠলেও ওই নারী ও তার সন্তান বিলের পানিতে ডুবে যায়। পরে তাঁদের উদ্ধার করে সান্তাহার শহরের একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নৌকাডুবির কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/এসি

